অ্যান্ড্রয়েড ফোনে স্প্যাম কল যেভাবে ব্লক করবেন (How to block spam calls on Android phone)
অ্যান্ড্রয়েড ফোনে স্প্যাম কল যেভাবে ব্লক করবেন
বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য স্প্যাম কল একটি বিরক্তিকর সমস্যা। দৈনিক অসংখ্য অপ্রয়োজনীয় কল আমাদের ব্যক্তিগত ও পেশাগত সময় নষ্ট করে। এই কলগুলো বিরক্তকর হলেও উপেক্ষা করা যায় না, বেশিক্ষণ নিরব থাকাও যায় না। আবার গুরুত্বপূর্ণ কল মিস করার ভয়ে "Do not disturb" মোড চালু করে রাখাও সম্ভব হয় না। আর এই বিরক্তিকর কল থেকে বাঁচতে অ্যান্ড্রয়েডে স্প্যাম কল ব্লক করার একাধিক কার্যকর উপায় রয়েছে। নিন্মোক্ত পদ্ধতি গুলোর মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসে সহজেই স্প্যাম কলগুলি ব্লক করতে পারেন।
স্প্যাম কল কী এবং কেন সমস্যা:
স্প্যাম কল হলো এমন অপ্রয়োজনীয় কল যা বেশিরভাগ ক্ষেত্রে বিপণন বা প্রতারণার উদ্দেশ্যে করা হয়। এগুলো আপনার ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা করতে পারে অথবা আপনাকে অনাকাঙ্ক্ষিত পণ্য বা পরিষেবা কিনতে প্রলুব্ধ করতে পারে।
স্প্যাম কলের সমস্যাগুলো কি কি:
1. সময় নষ্ট হওয়া।
2. ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি।
3. বিরক্তি ও মানসিক চাপ।
অ্যান্ড্রয়েড ফোনে স্প্যাম কল ব্লক করার উপায়:
১. ফোনের ডিফল্ট কল ব্লকার ব্যবহার করা:
অ্যান্ড্রয়েড ডিভাইসের বেশিরভাগ মডেলে বিল্ট-ইন কল ব্লকিং ফিচার থাকে। এটি ব্যবহারের ধাপগুলো নিচে দেওয়া হলো:
ধাপ 1: আপনার অ্যান্ড্রয়েড ফোন অ্যাপটি খুলুন।
ধাপ 2: কল লগ থেকে স্প্যাম নম্বরটি নির্বাচন করুন।
ধাপ 3: "ব্লক/রিপোর্ট স্প্যাম" অপশনে ক্লিক করুন।
ধাপ 4: কল ব্লক নিশ্চিত করুন।
২. গুগল ফোন অ্যাপের ব্যবহার:
আপনার ডিভাইসে যদি গুগল ফোন অ্যাপ থাকে, তবে এটি স্প্যাম কল চিহ্নিত এবং ব্লক করতে পারে। নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন:
ধাপ 1: গুগল (Phone by Google) ফোন অ্যাপ খুলুন।
ধাপ 2: উপরের ডানদিকে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
ধাপ 3: "সেটিংস" > "কলার আইডি ও স্প্যাম" অপশনে যান।
ধাপ 4: "স্প্যাম কল ফিল্টার" চালু করুন।
৩. থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার:
যদি আপনার ফোনে বিল্ট-ইন কল ব্লকিং সিস্টেম না থাকে বা আপনি আরও উন্নত ফিচার চান, তবে নিচের অ্যাপগুলো ডাউনলোড করে কল ব্লক করতে পারেন:
1. Truecaller: বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় স্প্যাম কল ব্লকার।
2. Hiya: সহজ ব্যবহারযোগ্য একটি অ্যাপ, যা স্প্যাম কল শনাক্ত করে।
3. Mr. Number: স্প্যাম কল ব্লকিং ও রিপোর্টিংয়ের জন্য কার্যকর।
৪. ডু নট ডিস্টার্ব (DND) মোড চালু করা:
DND মোড চালু করলে আপনি শুধুমাত্র নির্দিষ্ট কন্টাক্ট থেকে কল পেতে পারবেন। যে যেভাবে অপশনটি চালু করবেন:
ধাপ 1: আপনার ফোনের Setting মেনুতে যান।
ধাপ 2: "Sound & Vibration" অপশন on করুন
ধাপ 3: "Do not disturb" চালু করুন এবং প্রয়োজনীয় সেটিংস কাস্টমাইজ করুন।
৫. অপারেটরের ব্লকিং পরিষেবা ব্যবহার করা:
টেলিকম অপারেটররা তাদের গ্রাহকদের স্প্যাম কল ব্লক করার সুবিধা দিয়ে থাকে। এর জন্য আপনার অপারেটরের কাস্টমার কেয়ার বা তাদের অফিসিয়াল অ্যাপ থেকে বিস্তারিত তথ্য জেনে এ সমস্যা থেকে মুক্ত হতে পারেন।
সচেতনতামূলক কিছু টিপস:
1. অজানা নম্বরের কল এড়িয়ে চলুন।
2. ব্যক্তিগত তথ্য ফোনে শেয়ার করা থেকে বিরত থাকুন।
3. স্প্যাম নম্বরগুলো ব্লক করার পাশাপাশি রিপোর্ট করুন, যাতে অন্য ব্যবহারকারীরাও সচেতন হতে পারেন।
স্প্যাম কল আমাদের দৈনন্দিন জীবনের জন্য একটি বড় বিরক্তির কারণ। অ্যান্ড্রয়েড ডিভাইসে স্প্যাম কল ব্লক করার জন্য উপরে উল্লেখিত পদ্ধতিগুলো আপনাকে সহায়তা করবে। আপনার সময় ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এই কৌশলগুলো মেনে চলুন।

Comments
Post a Comment