শীতে ত্বক সুস্থ ও লাবণ্য রাখার উপায় (Ways to keep skin healthy and beautiful in winter)
শীতে ত্বক সুস্থ ও লাবণ্য রাখার উপায়
বছর ঘুরে প্রকৃতিতে আবার শীতের আগমনী বার্তা। আর এই শীত আসলেই আমাদের ত্বক নানান সমস্যার সম্মুখীন হয়। শীতের সময়ে আমাদের ত্বক প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে ফেলে, যা ত্বককে শুষ্ক ও খসখসে করে তোলে। ঠান্ডা হাওয়া এবং কম আর্দ্রতার কারণে ত্বক রুক্ষ হয়ে যায়, ফলে দেখা দিতে পারে চুলকানি, ত্বকের লালচে ভাব ও ফাটাভাব। তাই শীতকালে ত্বকের বিশেষ যত্ন নেয়া প্রয়োজন। নিন্মে আমরা শীতে ত্বক সুস্থ ও লাবণ্য রাখতে কীভাবে সঠিক পরিচর্যা করতে হবে তা নিয়ে বিস্তারিত জানব।
১. শীতে ত্বকের যত্নে করণীয়:
শীতের আগমনে ত্বক শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে ওঠে। ত্বক ফাটা, খসখসে ভাব এবং মসৃণতা হারানোর সম্মুখীন হয়। তাই ত্বকের এই সময় একটু বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন হয়।
ময়েশ্চারাইজারের ব্যবহার:
শীতকালে ত্বকের জন্য ময়েশ্চারাইজার অত্যন্ত জরুরি। শীতের ঠান্ডা হাওয়া ত্বক থেকে আর্দ্রতা শুষে নেয়, যা ত্বককে শুষ্ক করে তোলে। তাই প্রতিদিন গোসলের পর এবং ঘুমানোর আগে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। শীতে ভারি এবং তৈলাক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়।
উপযুক্ত ফেসওয়াশ ব্যবহার:
শীতে অতিরিক্ত তৈলাক্ত ত্বকের জন্য হালকা ফেসওয়াশ ব্যবহার করুন যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। ত্বকের ধরণ অনুযায়ী সঠিক ফেসওয়াশ নির্বাচন করুন যাতে ত্বক বেশি শুষ্ক না হয়ে যায়।
নিয়মিত স্ক্রাব করুন:
ত্বকের মরা কোষগুলো শীতে বেশি জমে থাকে। সপ্তাহে এক বা দুইবার স্ক্রাবিং করলে ত্বকের মৃত কোষগুলো দূর হয় এবং ত্বক সতেজ থাকে। তবে বেশি স্ক্রাব করলে ত্বক রুক্ষ হয়ে যেতে পারে, তাই সতর্কতার সঙ্গে স্ক্রাবিং করুন।
সানস্ক্রিন ব্যবহার:
শীতকালে তাপমাত্রা কম থাকলেও সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। তাই বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। SPF (Sun Protection Factor) ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করে ত্বককে সুরক্ষিত রাখুন।
লিপ বাম ব্যবহার:
শীতে ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া খুবই সাধারণ একটি সমস্যা। নিয়মিত লিপ বাম ব্যবহার করে ঠোঁটকে আর্দ্র রাখুন এবং ঠোঁট ফাটার সমস্যা থেকে বাঁচুন।
২. ত্বকের জন্য প্রয়োজনীয় খাদ্যাভ্যাস:
শীতে শুধুমাত্র বাহ্যিক যত্নই যথেষ্ট নয়, খাদ্যাভ্যাসের দিকেও নজর দেয়া জরুরি। পুষ্টিকর খাবার ত্বককে ভিতর থেকে মজবুত করে, যা ত্বকের স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে সহায়তা করে। কিছু খাবারের তালিকা নিচে উল্লেখ করা হলো যা শীতকালে ত্বকের জন্য উপকারী:
শীতকালীন শাকসবজি ও ফল:
ত্বককে সুস্থ রাখতে শীতের শাকসবজি যেমন পালং শাক, বাঁধাকপি, গাজর, এবং ফল যেমন কমলা, আঙুর ইত্যাদি ত্বকের জন্য খুব উপকারী।
পানি পান করুন:
শীতকালে পানি পান করতে ভুলবেন না। পানি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক, যা শীতকালে অত্যন্ত প্রয়োজনীয়।
ওমেগা-৩ সমৃদ্ধ খাবার:
মাছ, বাদাম এবং বীজ জাতীয় খাবারগুলো ত্বকের জন্য প্রয়োজনীয় ওমেগা-৩ ফ্যাটি এসিড প্রদান করে, যা ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে।
৩.ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান:
শীতে ঘরে তৈরি ত্বকের যত্নে কিছু কার্যকরী প্রাকৃতিক উপাদান যা ব্যবহারের ফলে আমাদের ত্বক সতেজ ও সজীব হয়ে ওঠে। যা শীতের আবহাওয়া সাথে মানিয়ে নিতে সাহায্য করে।
দুধ ও মধুর প্যাক:
ত্বককে আর্দ্র রাখতে দুধ এবং মধু খুবই উপকারী। এক চামচ দুধ ও এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান এবং ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল:
অ্যালোভেরা ত্বকের শুষ্কতা ও রুক্ষতা দূর করে ত্বককে মসৃণ রাখে। রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল ত্বকে লাগিয়ে ঘুমান, সকালে ধুয়ে ফেলুন।
নারকেল তেল:
শীতকালে নারকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে। সপ্তাহে কয়েকবার নারকেল তেল ত্বকে ম্যাসাজ করে রাখুন।
রোদের তাপ:
আমরা অনেকেই গরমকালে রোদ এড়িয়ে চলি, কিন্তু শীতকালে আমাদের প্রতিদিন কিছু সময় রোদে থাকা দরকার। কারণ রোদে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে, ভিটামিন ডি ত্বককে সুন্দর ও মসৃণ করতে কার্যকর ভূমিকা পালন করে।
৪. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম:
শীতকালে ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ। ঘুমানোর সময় ত্বক নিজেই তার ক্ষতিগ্রস্ত কোষ পুনরুদ্ধার করে, যা ত্বককে মসৃণ রাখতে সহায়ক। এজন্য প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করতে হবে।
৫. গোসলের সময় কিছু সতর্কতা:
শীত আসলে আমরা অনেকেই শীতের ভয়ে গরম পানিতে গোসল করি। গরম পানি শীতকালে আরাম দিলেও ত্বকের আর্দ্রতা দ্রুত কমিয়ে দেয়। তাই শীতে বেশি গরম পানি ব্যবহার না করে হালকা গরম পানি ব্যবহার করা উচিত। তাছাড়া গোসলের পর দ্রুত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
৬. উপযুক্ত পোশাক পরিধান:
শীতকালে টাইট ফিট পোশাক পরিধান না করে কটন ও সিল্কের তৈরি পোশাক পরিধান করা উত্তম। টাইট ফিট পোশাক অনেক সময় ত্বককে সূক্ষ ও রক্ষা করে এলার্জির কারণ হয়ে দাঁড়ায়। শীতকালে বাইরের শীতল বাতাস থেকে ত্বককে রক্ষা করতে মোটা পোশাক পরিধান করা উচিত। বিশেষত গলা এবং হাত ঢেকে রাখুন, যাতে ত্বক শীতের আঘাত থেকে সুরক্ষিত থাকে।
শীতকালে ত্বকের সঠিক যত্ন না নিলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে পড়ে। তাই ত্বককে সতেজ ও সজীব রাখতে শীতের শুষ্ক আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া দরকার। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া, পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত ঘুমালে শীতকালে ত্বক মসৃণ ও উজ্জ্বল রাখতে সহায়ক হয়।

Comments
Post a Comment