ই-পাসপোর্ট: আধুনিক পাসপোর্ট সেবায় এক নতুন দিগন্ত (E-Passport: A New Horizon in Modern Passport Services)

ই-পাসপোর্ট: আধুনিক পাসপোর্ট সেবায় এক নতুন দিগন্ত

E-Passport: A New Horizon in Modern Passport Services


ই-পাসপোর্ট বা ePassport (Electronic Passport) হলো আধুনিক প্রযুক্তি নির্ভর একটি পাসপোর্ট। প্রযুক্তির উন্নতির হাত ধরে বিশ্বের ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ প্রবেশ করলো ই-পাসপোর্ট যুগে। সূচনা হলো ই-পাসপোর্ট: আধুনিক পাসপোর্ট সেবায় এক নতুন দিগন্ত। বর্তমানে প্রচলিত এমআরপি বা MRP (Machine Readable Passport) পাসপোর্ট এর তুলনায় বেশি নিরাপদ, কারণ এটি জাল করা প্রায় অসম্ভব এবং চেকপোস্ট বা ইমিগ্রেশন পয়েন্টে দ্রুত প্রক্রিয়াকরণের সুবিধা পাওয়া যায়। উন্নত নিরাপত্তা এবং সহজে যাচাইয়ের জন্য অনেক দেশ এখন ই পাসপোর্ট ব্যবহার করছে।


ই-পাসপোর্ট কি? 

ই পাসপোর্ট বা epassport হল একটি বায়োমেট্রিক পাসপোর্ট, এতে এমবেডেড ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর নামক একটি চিপ রয়েছে। এই চিপ এর মধ্যে রয়েছে বায়োমেট্রিক তথ্য যা পাসপোর্ট কারীর পরিচয় সহজে সনাক্ত করা যায়। এতে মাইক্রোপ্রসেসর চিপ এবং এন্টেনাসহ স্মার্ট কার্ড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাসপোর্ট এর গুরুত্বপূর্ণ তথ্য চিপে সংরক্ষণ করা থাকে। সাধারণ পাসপোর্টের তুলনায় ই-পাসপোর্ট অনেক বেশি নিরাপদ ও আধুনিক।


ই-পাসপোর্ট ও এমআরপি পাসপোর্টের পার্থক্য:

ই-পাসপোর্টে একটি ইলেকট্রনিক চিপ থাকে, যেখানে পাসপোর্টধারীর বায়োমেট্রিক তথ্য (ছবি, আঙুলের ছাপ) এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকে। উন্নত নিরাপত্তা ব্যবস্থার কারণে এতে তথ্য সুরক্ষিত থাকে। অনেক বেশি দেশে গ্রহণযোগ্য। দ্রুত এবং সহজে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করা যায়।

বর্তমানে প্রচলিত এমআরপি পাসপোর্টে কোন চিপ থাকে না। তবে মেশিনে পাঠযোগ্য বলে দ্রুত স্ক্যান করা যায়। ই-পাসপোর্টের তুলনায় কম নিরাপদ, কোন ধরনের চিপ নেই তাই ম্যানুয়ালি ভেরিফিকেশনে সময় বেশি ব্যয় হয়। তবে এখনো অনেক দেশে এমআরপি পাসপোর্ট ব্যবহৃত হয়।


ই-পাসপোর্টের প্রযুক্তিগত বৈশিষ্ট্য:

ই-পাসপোর্টে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির বৈশিষ্ট্য রয়েছে যা সাধারণ পাসপোর্টে অনুপস্থিত। ৩৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য থাকায় এ ধরণের পাসপোর্ট জাল করা সহজ নয়। প্রথমত, এতে ব্যবহৃত ইলেকট্রনিক চিপ পাসপোর্টধারীর তথ্য সংরক্ষণ করে যা অনলাইন যাচাই প্রক্রিয়ায় সহজেই যাচাই করা যায়। দ্বিতীয়ত, বায়োমেট্রিক ডেটার উপস্থিতি পাসপোর্ট জালিয়াতি রোধে সহায়ক ভূমিকা পালন করে। তৃতীয়ত, ই-পাসপোর্টের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি দীর্ঘদিন টেকসই হয়।


ই-পাসপোর্টের প্রয়োজনীয়তা:

একবিংশ শতাব্দীর ভ্রমণ সেবা ব্যবস্থায় ই-পাসপোর্ট একটি মাইলফলক হয়ে উঠেছে। বর্তমানে, আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য অনেক দেশ ই-পাসপোর্ট চালু করেছে। বিশ্বব্যাপী পাসপোর্ট চেকিং প্রক্রিয়ায় দ্রুততার সঙ্গে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।


ই-পাসপোর্টের সুবিধা:

ই-পাসপোর্ট, এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, খুব কম সময়ে ঝামেলা মুক্তভাবে বিমানবন্দরের ই-গেট ব্যবহার করে যাতায়াত করা যায়। এর ফলে ভ্রমণকারীদের চেকিং এর জন্য লাইনে দাঁড়াতে হয় না। ই-গেটের সামনে গিয়ে নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে ক্যামেরা ছবি তুলে নেবে। সেখানে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থাও থাকবে। সব কিছু ঠিকমত থাকলে তিনি ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারবেন।অনেক দেশ এখন ই-পাসপোর্ট দারীদের জন্য  বিশেষ সুবিধ প্রদান করে থাকে। যাতে দ্রুত ভিসা অনুমোদন এবং স্বয়ংক্রিয় বর্ডার ক্রসিং সহজ হয়।


আবেদনের ক্ষেত্রে কি কি প্রয়োজন:

ই-পাসপোর্ট আবেদন করার জন্য যে যে নথি প্রয়োজন তা সঠিকভাবে প্রস্তুত করে জমা দিতে হবে। সাধারণত ভোটার আইডি, জন্ম সনদ, এবং নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। কাগজপত্রের সাথে নিজের সাম্প্রতিক ছবি এবং ফি প্রদান সংক্রান্ত তথ্যও সঠিকভাবে প্রদান করতে হবে। বিস্তারিত


ই-পাসপোর্টের মেয়াদ ও ফি:

বর্তমানে পাঁচ ও দশ বছর মেয়াদী পাসপোর্ট দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। বয়স ভেদে পাসপোর্ট এর মেয়াদ নির্ধারণ করা হয়। বর্তমানে তিনটি ক্যাটাগরিতে আবেদন করা যায়। যেমন-নিয়মিত ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি ও সুপার এক্সপ্রেস ডেলিভারী। আবেদনের এই ধরন ও পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যার উপর ভিত্তি করে পাসপোর্ট ফি বিভিন্ন রকমের হয়ে থাকে। আরো বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন।


ই-পাসপোর্টের আবেদন প্রক্রিয়া:

অনলাইনে ই-পাসপোর্টের আবেদন প্রক্রিয়া খুবই সহজ। বাংলাদেশে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হলে প্রথমে ই-পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে এবং তারপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। উল্লেখ্য যে, আবেদন ফর্মে ভুল তথ্য দেওয়া হলে পাসপোর্ট প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বা বাতিল হয়ে যেতে পারে। তাই সতর্কতার সহিত প্রক্রিয়াটি শুরু করতে হবে। তবে অনলাইনে আবেদনের পূর্বে ই-পাসপোর্ট প্রক্রিয়ার যে পাঁচটি ধাপ আছে তা দেখে নিন। ক্লিক

প্রথমে আবেদনকারী জেলা শহর এবং থানার নাম নির্বাচিত করে পরবর্তী ধাপে যেতে হবে। পরের ধাপে ব্যক্তিগত তথ্য সংবলিত মূল ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে। পরের ধাপে পৃষ্ঠা সংখ্যা ও মেয়াদ অনুযায়ী ফি জমা দিতে হবে। সব প্রক্রিয়া শেষ করে ফাইনাল সাবমিট করতে হবে। এরপরে বায়োমেট্রিক ডেটা নেওয়ার তারিখ নির্ধারণ করা হলে আবেদনের কপি, ফি পরিশোধের কপি, বাসার বিদ্যুৎ বিলের কপি, জাতীয় পরিচয় পত্রের কপি পুরাতন পাসপোর্টের কপি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে হবে। বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ হলে প্রয়োজনীয় তথ্য সহ একটি রিসিট প্রদান করা হবে। এরপর মোবাইলে মেসেজ আসলে ওই তারিখে রিসিট শো করে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। এভাবেই শেষ হবে আবেদন প্রক্রিয়া শুরু থেকে পাসপোর্ট সংগ্রহ পর্যন্ত।


ই-পাসপোর্টের চ্যালেঞ্জ ও সমাধান:

যদিও ই-পাসপোর্ট প্রযুক্তি উন্নত, তবে এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, ইলেকট্রনিক চিপ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, যা পাসপোর্টটি কার্যকরীভাবে ব্যবহার করা থেকে বিরত রাখতে পারে। এছাড়া, অনেকের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে, বিভিন্ন দেশ ইতিমধ্যে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আধুনিক নিরাপত্তা ব্যবস্থার প্রবর্তন করেছে।


ই-পাসপোর্টের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা:

ই-পাসপোর্ট বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে নিরাপদ এবং দ্রুত ভ্রমণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বজুড়ে বিভিন্ন বিমানবন্দরে ই-পাসপোর্টধারীদের জন্য বিশেষ লাইন বা স্বয়ংক্রিয় চেকিং সুবিধা রয়েছে, যা যাত্রার সময় কমিয়ে দেয়। সুতরাং, ই-পাসপোর্টের ব্যবহার আন্তর্জাতিকভাবে আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।


ই-পাসপোর্ট নিয়ে সাইবার নিরাপত্তা শঙ্কা:

ই-পাসপোর্টের একটি বড় সুবিধা হলো এর নিরাপত্তা, তবে কিছু মানুষ সাইবার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যেহেতু ই-পাসপোর্টে চিপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকে, তাই অনেকে ভাবেন যে হ্যাকিং বা সাইবার আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা থাকতে পারে। তবে বাস্তবে, ই-পাসপোর্টের তথ্য নিরাপত্তার জন্য সর্বোচ্চ পর্যায়ের এনক্রিপশন ব্যবহৃত হয়, যা চিপের তথ্যকে অত্যন্ত সুরক্ষিত রাখে।


ই-পাসপোর্টের ভবিষ্যৎ সম্ভাবনা:

ই-পাসপোর্টের ভবিষ্যৎ নিয়ে প্রযুক্তিবিদরা আশাবাদী। ই-পাসপোর্ট প্রযুক্তি ক্রমাগত উন্নতি লাভ করছে এবং এর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠছে। ভবিষ্যতে আরও উন্নত বায়োমেট্রিক ডেটা এবং নিরাপত্তা প্রযুক্তি যোগ করার সম্ভাবনা রয়েছে, যা ভ্রমণকারীদের জন্য সেবাকে আরও সহজ ও নিরাপদ করবে। এছাড়াও, স্মার্ট পাসপোর্টের ধারণা ইতিমধ্যে কিছু দেশে আলোচিত হচ্ছে, যেখানে ই-পাসপোর্টের ব্যবহার আরও স্বয়ংক্রিয় এবং দ্রুত হবে।


ই-পাসপোর্ট তাই আজকের দিনেও ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। আধুনিক এই পাসপোর্ট সেবা ভ্রমণকারীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, যেখানে সময়ের সাশ্রয় এবং নিরাপত্তার জন্য কোনও আপস করা হয় না।

Comments

Post a Comment

Popular posts from this blog

AI দিয়ে টাকা আয় করার ১০টি উপায় (2026 Complete Guide)

বাংলাদেশে অনলাইন কেনাকাটায় e-commerce সাইট ও বর্তমান বাজার পরিস্থিতি

ব্লগার (Blogger) দিয়ে আয় করার মাস্টার গাইড: (2026 Adsense Approved Strategy)