চীনের যুগন্তকারী আবিষ্কার: চার্জ ছাড়াই ব্যাটারি চলবে ৫০ বছর! (China's groundbreaking discovery: the battery will last 50 years without charge!)

চীনের যুগন্তকারী আবিষ্কার: চার্জ ছাড়াই ব্যাটারি চলবে ৫০ বছর!

China Battery Discovery

আপনার মোবাইল ফোনকে কখনই চার্জ করতে হবে না! মোবাইল ফোন চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি দিতে চীনের একটি প্রতিষ্ঠান বেটাভোল্ট টেকনোলজির একদল গবেষক এমন একটি ব্যাটারি আবিষ্কার করেছে যা কোনরকম চার্জিং ছাড়া ৫০ বছর ধরে চলবে। যদিও খবরটা অবাক করার মত তবে এটাই সত্যি হতে চলেছে। পারমাণবিক শক্তিকে ধ্বংসের কাজে নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করতে বেটাভোল্ট এই নতুন দিগন্ত উন্মোচন করেছে। বেটাভোল্টের এই আবিষ্কার পারমাণবিক শক্তিকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসবে। এ ব্যাটারি আকারে অনেকটা ছোট এবং দামে সস্তা। আকারে ছোট হওয়ায় অনেকগুলো ব্যাটারি একত্রিত করে আরো বেশি শক্তি উৎপাদন করা যাবে। আকারে ছোট হওয়ার ফলে এ ব্যাটারি মোবাইলে ব্যবহার করলে মোবাইল ওজনে অনেকটা হালকা হবে। প্রযুক্তি খাতে বৈপ্লবীক এ আবিষ্কারের ফলে চার্জার অথবা পাওয়ার ব্যাংক ব্যবহারের প্রয়োজনীয়তা আর থাকবে না।

কি ধরনের উপাদান দিয়ে ব্যাটারি তৈরি:

আকারে মুদ্রার চেয়েও ছোট এ ব্যাটারি তৈরিতে বিজ্ঞানীরা শক্তির উৎস হিসেবে ব্যবহার করেছেন তেজস্ক্রিয় উপকরণ নিকল-৬৩ আইসোটপ। শক্তি রূপান্তরে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড সিমিকন্ডাক্টর উপাদান। এছাড়া এর ডায়মন্ড সেমিকন্ডাক্টর স্তরটি এমনভাবে তৈরি যে এটি প্রচন্ড আঘাত বা উচ্চ তাপমাত্রায়ও (১২০°C) লিক হয় বা বিস্ফোরিত হয় না। সিমিকন্ডাক্টর মাত্র দশ মাইক্রোন পুরু এবং নিকল-৬৩ শীটটি মাত্র দুই মাইক্রোন পুরু। তেজস্ক্রিয় নিকল-৬৩ ক্ষয় হয়ে সেই শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। বর্তমানে এ ব্যাটারি ১০০ মাইক্রোওয়াট শক্তি এবং ৩ ভোল্টের বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। যা সেন্সর বা পেসমেকারের মতো ডিভাইসের জন্য আদর্শ, তবে ভবিষ্যতে অনেকগুলো ইউনিট যুক্ত করে ফোনে ব্যবহারের লক্ষ্য রয়েছে।

যেভাবে বিদ্যুৎ উৎপাদন করে:

বেটাভোল্টের তৈরিকৃত এ ব্যাটারির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ১৫×১৫×৫ মিলিমিটার। আইসোটপ ক্ষয় হয়ে যে শক্তি নির্গত হয় সেটা থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে ব্যাটারিটি কাজ করে। লিথিয়াম ব্যাটারির মতো এর কোন ক্ষয় হয় না।

কোন ধরনের কাজে ব্যবহার করা যাবে:

প্রতিষ্ঠানটির তথ্য মতে পারমাণবিক শক্তির এ ব্যাটারিগুলো মহাকাশ, চিকিৎসা সামগ্রী, Microprocessor, AI Materials, ছোট ড্রোন, উন্নত সেন্সর, মাইক্রো-রোবটের মত একাধিক খাতে টেকসই বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে।

কতটা ঝুকিমুক্ত ব্যাটারি:

এর পারমানবিক বিকিরণের তেজস্ক্রিয়তা মানব দেহের কোন ক্ষতি করবে না। নিকল-৬৩ (Nickel-63) ক্ষয় হওয়ার পর এটি স্থিতিশীল তামায় (Copper) রূপান্তরিত হয়, যা পরিবেশের জন্য মোটেও ক্ষতিকর নয়। এ ব্যাটারী অনেকটা কম তাপ উৎপন্ন করে ফলে আগুন ধরার, বিস্ফোরিত হওয়ার কোন সম্ভাবনা নেই। এ ব্যাটারি মাইনাস ৬০ ডিগ্রি থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে সক্ষম। প্রচন্ড আঘাতে এমনকি গুলি করে ও এর বিস্ফোরণ ঘটানো যাবেনা। ফলে পারমানবিক ব্যাটারি সম্বলিত মোবাইল ফোন মানুষ পকেটে নিয়ে ঘুরবে।

বেটাভোল্ট তাদের ২০২৫ সালে উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে। তারা পরিবেশ বান্ধব এ ব্যাটারি ইতিমধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। বেটাভোল্ট তাদের পাইলট প্রোডাকশন বা পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে সম্পন্ন করে এখন ১-ওয়াট ভোল্টেজের ব্যাটারি তৈরির কাজ করছে। বর্তমানে এই ব্যাটারিগুলো মূলত বিশেষায়িত ড্রোন এবং উন্নত সেন্সরে ব্যবহারের জন্য ছোট পরিসরে সরবরাহ করা হচ্ছে।

Comments

Post a Comment

Popular posts from this blog

AI দিয়ে টাকা আয় করার ১০টি উপায় (2026 Complete Guide)

বাংলাদেশে অনলাইন কেনাকাটায় e-commerce সাইট ও বর্তমান বাজার পরিস্থিতি

ব্লগার (Blogger) দিয়ে আয় করার মাস্টার গাইড: (2026 Adsense Approved Strategy)